বিএনপি নেতার কাছে চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার

বিএনপি নেতার কাছে চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তি ও মানহানিকর তথ্য ছড়িয়ে ভয়ভীতি দেখিয়ে এক বিএনপি নেতার কাছে দুই লাখ চাঁদা দাবির অভিযোগ উঠেছে কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন মোঃ আবির হোসেনের (২৪) বিরুদ্ধে।


এঘটনায় কোনাবাড়ী থানা বিএনপির দপ্তর সম্পাদক ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মামুন বাদী একটি মামলা দায়ের করেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প নগরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আবির হোসেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার পাইশূকা গ্রামের দুলাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের কোনাবাড়ী থানাধীন জরুন পিয়ারা বাগান এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে আসছিলোন। পড়াশোনার পাশাপাশি তিনি কোনাবাড়ী বাসিন্দা নামের একটি ফেইজবুক পেইজ পরিচালনার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিলেন।


মামলার বাদী বিএনপি নেতা মো. মামুনুর রশিদ মামুন থানায় লিখিত অভিযোগে উল্লেখ্য করেন, ফেসবুকে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন এবং দুই লাক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার হুমকি দেওয়া হয় তাকে ।
এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। সাধারণ মানুষদের জিম্মি করে ফিটিং দেওয়া ছিলো তার মূল কাজ। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল সাধারণ মানুষ। শুধু তাই নয়
তার ভাই আরিফের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। জরুন এলাকায় ইয়াবা ব্যবসার ডিলার
হিসাবে ক্ষ্যত তার ভাই আরিফ। যার কারণে ধ্বংস হচ্ছে যুবসমাজ। কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মালেক জানান, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে কোনাবাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্ত আবির হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.