ভেড়ামারায় চাঁদগ্রাম ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন

ভেড়ামারায় চাঁদগ্রাম ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন

মাহমুদুল হাসান চন্দন


‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির নতুন সাংগঠনিক কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ২ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় উপজেলার বারাদি বাজারে উৎসবমুখর পরিবেশে ব্যাপক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে ফিতা কেটে কার্যালয়টির শুভ উদ্বোধন করা হয়।
‎
‎চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, মিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান এবং ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী।
‎
‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা আনোয়ারুল আজিম বাবু, চাঁদগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রুবেল আহমেদ, পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নান্টু এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়াসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে ধানের শীষের হাতকে শক্তিশালী করতে এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে এই নতুন কার্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী দিনে দলীয় সকল কর্মসূচি সফল করার লক্ষ্যে ৫ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published.