গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চানচেয়ারম্যান প্রার্থী মোঃলোকমান হোসাইন

গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চানচেয়ারম্যান প্রার্থী মোঃলোকমান হোসাইন

আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা ও ‘মডেল ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন,গফরগাঁও উপজেলার ১ নং রসুলপুর ইউনিয়নের বিএনপির বিশিষ্ট সমাজ সেবক প্রবীন রাজনীতিবিধ, সাবেক আহ্বায়ক বাংলাদেশ জাতীয়বাদী মৎস্যজীবী দল গফরগাঁও উপজেলা শাখার মোঃ লোকমান হোসাইন, তিনি সুশাসন, সততা এবং স্বচ্ছতা নীতি নৈতিকতা বৈষম্য মুক্ত সমাজ গঠনের অঙ্গিকার নিয়ে তিনি ১ নং রসুলপুর ইউনিয়নবাসীর সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে চান।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং রসুলপুর ইউনিয়নের সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ লোকমান হোসাইন নিজ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মানুষের খোঁজ খবর নেন তিনি ।

১ নং রসুলপুর ইউনিয়নের সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ লোকমান হোসেন অঙ্গীকার করেছেন, ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজ হবে জনসম্পৃক্ততা এবং জবাবদিহিতামূলক, বিগত ১৭ বছর ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাই থাকলেও ১নং রসুলপুর ইউনিয়নে কোন উন্নয়নের ছুয়াই লাগেনি, এমনকি ইউনিয়ন পরিষদের বসার স্থানও ঠিক করতে পারেনি।
আমি নির্বাচিত হলে ১নং রসুলপুর ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলবো গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি কৃষকদের সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ঘোষণা দেন মো: লোকমান হোসাইন
বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি, খেলাধুলায় উৎসাহ প্রদান এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রকে সক্রিয় করে সাধারণ মানুষের মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই তার অন্যতম লক্ষ্য।
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি ইউনিয়ন জুড়ে সিসি ক্যামেরা স্থাপন ও কমিউনিটি পুলিশিং জোরদার করার প্রতিশ্রুতি দেন।

তিনি বয়স্ক ও বিধবা ভাতার সঠিক তালিকা প্রণয়ন করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।

নারী উন্নয়ন ও সম্প্রীতি: নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং সকল ধর্মের মানুষের মধ্যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি কাজ করবেন। বিএনপি নেতা মোহাম্মদ লোকমান হোসাইন হোসাইন বলেন, জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি আপনাদের শাসক নয়, সেবক হতে চাই। একটি উন্নত, আধুনিক ও ডিজিটাল এক ১নং রসুলপুর ইউনিয়ন গড়ার লক্ষে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা আশীর্বাদ কামনা করেন তিনি সকলের সহযোগিতা চাই।

Leave a Reply

Your email address will not be published.