‎ভেড়ামারায় ১ লাখ ৩৫ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

‎ভেড়ামারায় ১ লাখ ৩৫ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ


‎মাহমুদুল হাসান চন্দন


‎কুষ্টিয়ার ভেড়ামারায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে ২৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।
‎
‎শুক্রবার (১৬ অক্টোবর) প্রথমে উপজেলার গোলাপনগর বাজারে অভিযান চালানো হয়। সেখানে কোনো ইলিশ মাছ পাওয়া যায়নি। পরে জুনিয়াদহ গ্রামের কানাপুকুর এলাকায় অভিযান চালিয়ে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী নিষিদ্ধ জালগুলো জব্দ করা হয়।
‎
‎সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভেড়ামারা থানা পুলিশ ও উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন। পরে জব্দ করা জাল জুনিয়াদহ খন্দকারপাড়া বড় জামে মসজিদের সামনে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
‎মৎস্যসম্পদ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
‎

Leave a Reply

Your email address will not be published.