
নজমুল হক গাজীপুর
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর বিভাগের অভিযানে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছে ।এ সময় তাদের হেফাজত থেকে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে জিএমপি সদর থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর ) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে জিএমপির সদর থানাধীন শিববাড়ী মোড়ে মুসলিম সুইটসের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি উত্তর বিভাগের এসআই (নিরস্ত্র) মোঃ মতিউর রহমান ও এএসআই (নিরস্ত্র) জাকির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় দেশীয় ধারালো অস্ত্রসহ অবস্থানকালে মোঃ মানিক মিয়া (৩১) ও রুবেল মিয়া (২৯) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার কর পুলিশ ।গ্রেপ্তারকৃত মোঃ মানিক মিয়ার বাড়ি জামালপুর সদর থানার দমদম বকুলতলা এলাকায়। তার বিরুদ্ধে দুটি দস্যুতা মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা, তিনটি চুরি মামলা ও দুটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অপর গ্রেপ্তারকৃত রুবেল মিয়ার বাড়ি জামালপুরের সরিষাবাড়ী থানার সামর্থবাড়ী এলাকায়। তার বিরুদ্ধে তিনটি চুরি মামলা, একটি মাদক মামলা ও অন্যান্য ধারায় দুটি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ডিবি পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএম-এর দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে জিএমপি সদর থানায় অস্ত্র মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply