‎ভেড়ামারায় ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১জন গ্রেপ্তার

‎ভেড়ামারায় ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১জন গ্রেপ্তার

মাহমুদুল হাসান চন্দন


‎কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের বিশেষ অভিযানে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বপন ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটে উপজেলার সাতবাড়িয়া ভাঙ্গাপোল এলাকায় মেসার্স আরিফ ট্রেডার্সের দোকানের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
‎
‎ভেড়ামারা থানার এসআই মো. মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তার স্বপন ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাছের দিয়াড় (টলটলিপাড়া) গ্রামের নজরুল ইসলামের ছেলে।
‎
‎কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
‎
‎এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published.