২নং গাজীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী এনামুল হক মনি

২নং গাজীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী এনামুল হক মনি

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার

শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নিজমাওনা ৯ নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ওয়ার্ডবাসীর সার্বিক উন্নয়ন ও সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজসেবক জনাব মোঃ এনামুল হক মনি । নিজমাওনা ৯নং
​ওয়ার্ডের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ইতোমধ্যে তিনি ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক শুরু করেছেন। স্থানীয় বাসিন্দাদের সাথে কুশল বিনিময় এবং ওয়ার্ডের নানা সমস্যা নিয়ে সরাসরি মতবিনিময় করছেন তিনি।


​এক প্রতিক্রিয়ায় এনামুল হক মনি জানান, “আমি ক্ষমতার মোহে নয়, বরং ৯ নং ওয়ার্ডের প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। আমাদের ওয়ার্ডে অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট মেরামত ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত ও মেহনতি মানুষের কাছে সরকারি সুযোগ-সুবিধা স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়াই আমার মূল উদ্দেশ্য।”
​তিনি আরও বলেন, নিজমাওনা ৯নং ওয়ার্ডকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং একটি আদর্শ আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে জনগণের সমর্থনই আমার মূল শক্তি। আমি আশা করি, ৯ নং ওয়ার্ডের সচেতন ভোটাররা আগামী নির্বাচনে যোগ্য প্রার্থীকে মূল্যায়ন করবেন।”


​এলাকার স্থানীয় প্রবীণ ও তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এনামুল হক মনি একজন সৎ, পরিচ্ছন্ন ও গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব। বিপদে-আপদে তিনি সবসময় এলাকাবাসীর পাশে থাকেন। ফলে তরুণ প্রজন্ম থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলেই তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন।
​নির্বাচনী মাঠে সাধারণ ভোটারদের সাথে সুসম্পর্ক বজায় রেখে তিনি অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং আগামী নির্বাচনে সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published.