ভেড়ামারায় আউরের বিলে অভিযান, ৭৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ভেড়ামারায় আউরের বিলে অভিযান, ৭৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:

‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ গ্রামের আউরের বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করে ৭৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ৭৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪ হাজার টাকা। পরে জব্দকৃত জাল আউরের বিলের বটতলায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

‎অভিযানে ভেড়ামারা থানার এএসআই মোঃ আল-আমিনসহ পুলিশের সঙ্গীয় ফোর্স এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

‎মৎস্যসম্পদ রক্ষা, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।

‎

‎

Leave a Reply

Your email address will not be published.