
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ লিটার চোলাইমদ ও ২০০ লিটার মদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দিলিপ লাকড়া (২৭) নামে এক ব্যক্তিকে আসামি করে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত নাচোল থানাধীন মহাম্মদপুর রাজবাড়ীহাট গ্রামে আসামির নিজ বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দিলিপ লাকড়ার বাড়ি থেকে ৮ লিটার চোলাইমদ এবং ২০০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত বিরু লাকড়ার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোলাইমদ ও মদ তৈরির উপকরণ ওয়াশ উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদক উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে নাচোল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Leave a Reply