কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিনে ঔষুধ ছিটিয়ে মশা নিধন কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সাতানীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও আসন্ন বক্তারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলজার হোসেন মোল্লা।


উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহিম শাহরিয়ার মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমেদ কবির নাঈম, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নাদিম হোসেন সুমন, সমাজসেবক রমজান ভুইয়া, উপজেলা মহিলা দলের সহ সভাপতি নাজমা বেগম।


অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ গোলজার মোল্লা বলেন, মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে ঔষুধ ছিটিয়ে মশা নিধন করা হবে। ট্রাস্টের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা বৃত্তি, কন্যা দায়গ্রস্থ পিতাকে আর্থিক সহযোগীতাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত আছে। আপনাদের ভোটে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারী কার্যক্রমের সাথে সাথে ট্রাস্টের কার্যক্রম আরো গতিশীল হবে।
এসময় ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহির উদ্দিন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসহাক হোসেন, সরকারী শ্রমিক কলেজ ছাত্রদলের সহসভাপতি রাশিদুল হাসান জীবন, শরীফ মাষ্টার, আঃ হাই মাষ্টার, মোল্লা কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.