চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার – ১

চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার – ১

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২ কেজি গাঁজাসহ মোঃ আকতার হোসেন (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১টা ৫ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামে নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার আকতার হোসেন ওই গ্রামের মৃত মুনসেফ আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, মাদকের ভয়াল বিস্তার রোধ এবং যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার লক্ষ্যে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।


পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান। এ সময় আকতার হোসেনকে গ্রেপ্তারের পাশাপাশি তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.