টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে গাকৃবি দেশসেরা কৃষি বিশ্ববিদ্যালয়

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে গাকৃবি দেশসেরা কৃষি বিশ্ববিদ্যালয়

নজমুল হক গাজীপুর


যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা ও গবেষণাবিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাঙ্কিং ২০২৭-এ দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। একই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৃতীয় স্থান অধিকার করে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা অঙ্গনে নিজেদের অগ্রযাত্রার আরেকটি উজ্জ্বল স্বাক্ষর রাখল বিশ্ববিদ্যালয়টি। আন্তর্জাতিক পরিমণ্ডলেও ৩৫১-৪০০তম’র গৌরবময় অবস্থান নিশ্চিত করে গবেষণার উৎকর্ষ, বহুমাত্রিক জ্ঞানচর্চা ও গুণগত গবেষণায় নিজেদের ক্রমবর্ধমান সক্ষমতার পরিচয় দিয়েছে সেন্টার অব এক্সিলেন্স খ্যাত গাকৃবি। গত ১৮ নভেম্বর (বুধবার) টিএইচই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র‍্যাঙ্কিং প্রকাশ করে। এবারের মূল্যায়নে বিশ্বের ১০২টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৫৮টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে। আন্তর্জাতিক এ স্বীকৃতি গাকৃবির গবেষণার ক্রমবর্ধমান সক্ষমতা, আন্তঃবিষয়ক জ্ঞানচর্চা এবং বৈশ্বিক উচ্চশিক্ষা অঙ্গনে এগিয়ে যাওয়ার অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করেছে। আন্তঃবিষয়ক বিজ্ঞান গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা ও প্রভাব মূল্যায়নে র‍্যাঙ্কিংটিতে গবেষণায় অর্থায়ন, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ও গবেষণায় সহায়তা এবং গবেষণার ফলাফল ও প্রভাব এ তিনটি প্রধান বিষয়কে বিবেচনা করা হয়েছে। এসব সূচকে গাকৃবির সামগ্রিক সক্ষমতা ও গবেষণার পরিবেশের প্রতিফলন ঘটেছে। এ অর্জনে সন্তোষ প্রকাশ করে গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে গাকৃবির ধারাবাহিক অগ্রগতি আমাদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অবস্থান আমাদের আরও দায়িত্বশীল করেছে। এ অর্জনে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রমোশন টিমকে বিশেষ ধন্যবাদ জানাই। আমাদের লক্ষ্য মানসম্মত শিক্ষা, বিশ্বমানের গবেষণা এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদার করে গবেষণার সুফল সমাজ ও মানুষের কাছে পৌঁছে দেওয়া। এ লক্ষ্য বাস্তবায়নে গাকৃবিকে বৈশ্বিক উচ্চশিক্ষার অগ্রগামী প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা কাজ করে যাচ্ছি।” এ ছাড়া সাম্প্রতিক আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়েও ধারাবাহিক সাফল্য অর্জন করেছে গাকৃবি। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিং ২০২৭-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৃতীয় স্থান অর্জনের পাশাপাশি বিশ্বে ৯৩১তম ও এশিয়ায় ৩২২তম হয়েছে বিশ্ববিদ্যালয়টি। টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে গাকৃবি। এ ছাড়া টিএইচই ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৬-এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হওয়ার পাশাপাশি এসডিজি-১, ২ ও ৪ সূচকে যথাক্রমে বিশ্বে ৮২তম, ৬৬তম এবং ১০১-২০০-এর মধ্যে স্থান পেয়েছে। টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন সূচকেও দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৬-এ বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রাইভেন টেকনোলজি ট্রান্সফার’ ক্যাটাগরিতে বিশ্বে ২৩তম স্থান অর্জন গাকৃবির উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তরের সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃত

Leave a Reply

Your email address will not be published.