
স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফরকেরহাট বাজারে প্রায় তিনশ বছরের ঐতিহ্যবাহী বটগাছ রক্ষা এবং বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে গত ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্যে ভবন নির্মাণের পক্ষে মত দিয়েছেন ফরকেরহাট বাজারের ব্যবসায়ী ও সচেতন মহলের অনেকেই। তাদের মতে, ঐতিহ্যবাহী এই বাজারের পরিবেশ, ব্যবসায়ীদের জীবিকা ও এলাকার ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।
তবে মানববন্ধনের সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠকদের বিভিন্ন মন্তব্যে ভবন নির্মাণের পক্ষে মতামত উঠে এসেছে। ফরকেরহাটের ব্যবসায়ী ও সচেতন মহলের অনেকেই বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়িক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আধুনিক বাজারব্যবস্থা গড়ে তুলতে বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।তাদের মতামত অনুযায়ী, বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের সুবিধার্থে বহুতল ভবন নির্মাণ করা হলে তা বাজারের অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।
এদিকে, উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণ—দুই বিষয়কে গুরুত্ব দিয়ে স্থানীয় ব্যবসায়ী, সচেতন মহল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশা করছেন এলাকাবাসী।ফরকেরহাট বাজারের ব্যবসায়ী ও সচেতন মহলের মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বহুতল ভবন নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে।

Leave a Reply