
স্টাফ রিপোর্টার মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম:-
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকিরের হাট এলাকার কৃষক দছিজল মিয়া (৫৫) লাউ চাষ করে লাভের মুখ দেখেছেন। ৫০ শতক জমিতে লাউ চাষ করে উৎপাদন খরচসহ মোট আয় করেছেন ১ লাখ ৫ হাজার টাকা। এতে কৃষিকাজের প্রতি তাঁর আগ্রহ আরও বেড়েছে।স্থানীয় কৃষক দছিজল মিয়া ৫০ শতক জমিতে লাউ চাষ করতে প্রায় ৪৫ হাজার টাকা খরচ করেন। জমি প্রস্তুত, বীজ, সার, পরিচর্যা ও অন্যান্য খরচ মিলিয়ে এ অর্থ ব্যয় হয়েছে বলে জানান তিনি। পরিশ্রম ও যত্নের মাধ্যমে লাউয়ের ভালো ফলন পাওয়ায় বিক্রি করে মোট ১ লাখ ৫ হাজার টাকা আয় হয়েছে তাঁর।
কৃষক দছিজল মিয়া বলেন, “আমি ৫০ শতক জমিতে লাউ চাষ করেছি। এতে আমার প্রায় ৪৫ হাজার টাকা খরচ হয়েছে। খরচসহ মোট ১ লাখ ৫ হাজার টাকা পেয়েছি। লাউ চাষ করে আমি লাভবান হয়েছি। কৃষিকাজ করে ভালো ফলন ও আয় করতে পারলে কৃষকের মুখে হাসি ফোটে।”গ্রামীণ অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম।সবজি চাষের মাধ্যমে অনেক কৃষক স্বল্প জমিতে পরিশ্রম করে সংসারের আয় বাড়ানোর চেষ্টা করছেন। দছিজল মিয়ার লাউ চাষের এই সাফল্য স্থানীয় কৃষকদের সবজি চাষে আগ্রহী করে তুলতে পারে।স্থানীয় কৃষকদের মতে, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে সবজি চাষে আরও আগ্রহ বাড়বে এবং কৃষকের অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরবে

Leave a Reply