শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের চেষ্টা, প্রতিহত করলেন ব্যবসায়ী-বিএনপি কর্মীরা

শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের চেষ্টা, প্রতিহত করলেন ব্যবসায়ী-বিএনপি কর্মীরা

আশিকুর রহমান সবুজ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি


​বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুরে শুরু হওয়া পোশাকশ্রমিকদের বিক্ষোভ আঞ্চলিক সড়ক ও বাজার এলাকায় ছড়িয়ে পড়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে বিক্ষোভকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে গড়গড়িয়া মাষ্টার বাড়ি হয়ে শ্রীপুর থানা আঞ্চলিক সড়কে প্রবেশ করে বিভিন্ন কারখানা ও দোকানপাটে হামলা চালানোর চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ী ও বিএনপির নেতাকর্মীরা তা প্রতিহত করেন।
‎
‎​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মহাসড়ক থেকে আন্দোলনকারীরা গড়গড়িয়া মাষ্টার বাড়ি হয়ে শ্রীপুর থানা আঞ্চলিক সড়কে ঢুকে ভাংনাহাটি এলাকার হ্যামস গার্মেন্টসের সামনে অবস্থান নেন। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ হ্যামস গার্মেন্টস ছুটি ঘোষণা করে।
‎
‎​এরপর বিক্ষোভকারীরা সামনে এগিয়ে রাতুল ফ্যাক্টরিসহ শ্রীপুর চৌরাস্তার দোকানপাটে হামলা চালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন। পরে আন্দোলনকারীরা শ্রীপুরের আরবেলা ফ্যাশনের দিকে অগ্রসর হন।
‎
‎​এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুক্ষণের মধ্যেই ওই এলাকায় যৌথবাহিনীর গাড়ির বহর প্রবেশ করতে দেখা যায়।
‎
‎​এর আগে রোববার বেলা ১১টার দিকে গড়গড়িয়া মাষ্টার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধের চেষ্টা করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে মহাসড়কে যান চলাচল সাময়িক ব্যাহত হয় এবং দুপুর ১২টার দিকে তা স্বাভাবিক হয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published.