
শামীম আল মামুন স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের গাজীপুর বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশনায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ২নং গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক মনি’র নেতৃত্বে কর্মসূচিটি পালিত হয়।
মিছিলটি গাজীপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ২নং গাজীপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করার বিষয়ে তাদের দলীয় অবস্থান তুলে ধরেন।

Leave a Reply