মোতাহার হোসেন সুফি স্মরণে রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

মোতাহার হোসেন সুফি স্মরণে রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর


ভাষা সৈনিক, বরেণ্য সাহিত্যিক, শিক্ষাবিদ সদ্য প্রয়াত মোতাহার হোসেন সুফি স্মরণে রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের ১২৯০তম সাহিত্য বৈঠক ২৭শে নভেম্বর ২০২৬ শুক্রবার সন্ধ্যায় টাউন হল চত্বর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদের সহ-সভাপতি সুনীল সরকার। মোতাহার হোসেন সুফির বর্ণাঢ্য জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু, বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম, সাবেক সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ ও লেখক শ ম আমজাদ হোসেন সরকার। এছাড়াও তাঁকে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন পরিষদ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খাঁ,কালী রঞ্জন বর্মন, উপদেষ্টা মনোয়ারা বেগম,শুভার্থী শওকত আলী,ড.মুশফিকুর রহমান,ডা.মেফতাউল ইসলাম মিলন,সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, অর্থ সম্পাদক মাহমুদা চৌধুরী, নাট্য সম্পাদক নিরেশ চন্দ্র মুখার্জি, কার্যনির্বাহী সদস্য মাহবুবা আরা বেগম লীনা,সদস্য কবি এ টি এম মোর্শেদ, কুশল রায়, সরকার অভি,জি এস বাপ্পন,আজীজুল হক মোল্লা। স্বরচিত কবিতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সোবহান, কবি খন্দকার মাহফুজার রহমান, লুৎফর রহমান সাজু, শাহরিয়ার খালিদ, নীল রতন সরকার, শৈলেন্দ্র নাথ বর্মা।কবিতা আবৃত্তিতে অংশ নেন, উপদেষ্টা নারায়ন চন্দ্র বর্মা, সহ-সভাপতি মামুন উর রশিদ ও শুভার্থী আসমা আইরিন। পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজীবন সদস্য মারুফ হোসেন মাহাবুব। বৈঠকটির সঞ্চালনায় ছিলেন সাহিত্য সম্পাদক মেহেদী মাসুদ। খবর বিজ্ঞপ্তির।

Leave a Reply

Your email address will not be published.