শিবগঞ্জে এসআরবি-৫ হাতে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার

শিবগঞ্জে এসআরবি-৫ হাতে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি ৩০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫), রাজশাহীর সিপিএসসি সদস্যরা।
শনিবার (২৮ নভেম্বর) রাত ২টা ৪০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খোন্দা গ্রামের পাকা রাস্তার পাশ থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়।


এসআরবি-৫-এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসির একটি আভিযানিক দল জানতে পারে, খোন্দা গ্রামের পাকা রাস্তার পাশে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে অবৈধ মাদকদ্রব্য হেরোইন রাখা রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে ব্যাগের ভেতর থেকে ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার করা হেরোইন নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.