নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়ির উপর আবারও চড়াও হয়ে উনাকে নাজেহাল করেছে অটোপাশের দাবিতে আন্দোলনরত ডিগ্রী তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। ০৬ এপ্রিল সোমবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাস থেকে ঢাকায় ফেরার পথে হামলার শিকার হয় উপাচার্য নিজে। এর আগে গত ২১ মে ২০২৫ তারিখে অটোপাশের দাবিতে আন্দোলনরত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের স্নাতক (পাস) পরীক্ষার্থীদের হামলায় প্রথমবারের মতো আহত হয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। ঘটনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের অন্যায্য দাবি এবং অন্যায় আবদারের সাথে কখনোই বিশ্ববিদ্যালয় প্রশাসন সহানুভূতি দেখাতে পারে না। জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো অটোপাশকে সমর্থন করেনা।”
এছাড়া অটোপাশের দাবি নাকচ করে অধ্যাপক ড. আমানুল্লাহ আরও বলেন, “সামনের দিনগুলোতে শিক্ষার গুণগতমান বজায় রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাশ এবং গ্রেস নিরুৎসাহিত করছে। এ ব্যাপারে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় একবার অটোপাশ দিলে দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে।”

Leave a Reply