শ্রীপুরে বল্লার কামড়ে স্বপন দাসের মৃত্যু

শ্রীপুরে বল্লার কামড়ে স্বপন দাসের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি


গাজীপুরের শ্রীপুরে বাঁশ কাটতে গিয়ে বল্লার কামড়ে গুরুতর অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় স্বপন দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


জানা যায়, আজ সকালে বাঁশ কাটার সময় বল্লার চাক ভেঙে গেলে বল্লা গুলো ছড়িয়ে পড়ে। এ সময় স্বপন দাসসহ আশপাশে থাকা আরও কয়েকজন বল্লার কামড়ের শিকার হন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় স্বপন দাসকে শ্রীপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে গাজীপুর সদর হাসপাতালে রেফার করা হয়। পরবর্তীতে তাঁকে ঢাকার জিনসিন মেডিকেলে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত স্বপন দাস শ্রীপুর বাজার সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও মিষ্টি ব্যবসায়ী সুনীল দাসের ছোট ভাই।


তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁরা প্রয়াতের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.