নিজস্ব প্রতিবেদক
শ্রীপুর উপজেলার গাজীপুর গাজীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও কৃষক দল নেতা আনোয়ার সরকার। পহেলা বৈশাখ উপলক্ষে এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান এবং নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আনোয়ার সরকার তার শুভেচ্ছা বার্তায় বলেন, “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। জরাজীর্ণ যা কিছু আছে, তা পেছনে ফেলে নতুন বছরে আমাদের নতুন উদ্দীপনায় এগিয়ে যেতে হবে। গাজীপুর ইউনিয়ন আমাদের ঘর, আর এই ইউনিয়নের প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্য। নতুন বছরে আমার প্রত্যাশা—আমাদের এই জনপদ হবে আধুনিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ এক ইউনিয়ন।”
কৃষক দলের এই নেতা বিশেষভাবে খেটে খাওয়া মানুষের অবদানের কথা স্মরণ করেন। ইউনিয়নের সাধারণ মানুষের কথা উল্লেখ করে তিনি আরও বলেন:”গাজীপুর ইউনিয়নের প্রতিটি কৃষক ভাই, মেহনতি মানুষ ও সাধারণ জনগণের প্রতি আমার বিশেষ শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আপনারা এই দেশের মেরুদণ্ড। আপনাদের ঘামেই আমাদের অন্ন সংস্থান হয়। আসুন, সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং নতুন বছরের আনন্দ মিলেমিশে ভাগ করে নিই। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকুক—এটাই আমার প্রত্যাশা।”
আনোয়ার সরকার তার বক্তব্যে রাজনৈতিক ও সামাজিক ভেদাভেদ ভুলে ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, উৎসবের কোনো সীমানা নেই। নববর্ষ বা ঈদ—সব উৎসবই আমাদের শেখায় কীভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হয়। গাজীপুর ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি তরুণ প্রজন্মের প্রতি উদাত্ত আহ্বান জানান যেন তারা দেশপ্রেম এবং ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।আনোয়ার সরকার পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আগামী দিনগুলোতে জনকল্যাণমূলক কাজে নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply