চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ৮ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ৮ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় গরু জব্দ

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় চারটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।


বিজিবি সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার নারায়নপুর ইউনিয়নের রুস্তম মন্ডলপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় চারটি গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা।এ ঘটনায় জব্দকৃত গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.