শ্রীপুর সাংবাদিক সমিতির বাংলা নববর্ষ ও ফ্যামিলি ডে উদযাপন

শ্রীপুর সাংবাদিক সমিতির বাংলা নববর্ষ ও ফ্যামিলি ডে উদযাপন

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার

জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো গাজীপুরের শ্রীপুর সাংবাদিক সমিতির বার্ষিক বাংলা নববর্ষ উদযাপন ও ফ্যামিলি ডে।

শ্রীপুর সাংবাদিক সমিতির পরিবারের সদস্যদের নিয়ে একটি আনন্দ ও উপভোগ্য সময় উদযাপন করেন সংগঠনটির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।

শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী গাজীপুর সদরে রাজেন্দ্র ইকো রিসোর্টে এ নববর্ষ ও ফ্যামিলি ডে উদযাপন করা হয়।

শিশু সন্তানদের বিনোদন, সদস্যদের পাতিল ভাঙা, ভাবিদের সতীনের ছেলে খেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও নানা রকম বিনোদনের মধ্যদিয়া ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়।

শ্রীপুর সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক উজ্জ্বল মিয়া সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক।
প্রধান অতিথি ছিলেন এনটিভি ও দৈনিক আমারদেশ পত্রিকার গাজীপুরের স্টাফ রির্পোটার নাসির আহমেদ।


বিশেষ অতিথি হিসা্বে উপস্থিত ছিলেন, দৈনিক বর্তমান পত্রিকা মফস্বল সম্পাদক মোঃ তাওহীদ,মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের উপ-পরিচালক সামসুল আলম সিবলী,গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর পত্রিকার গাজীপুর প্রতিনিধি শাহ সামসুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক দেশ রুপান্তর পত্রিকার গাজীপুর প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠান উদযাপন কমিটির আহবাযক ছিলেন সাংবাদিক মাহফুজুর রহমান ইকবাল।

Leave a Reply

Your email address will not be published.