কোনাবাড়িতে জ্বালানি তেল অতিরিক্ত দামে বিক্রি ও মজুদ রাখার দায়ের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

কোনাবাড়িতে জ্বালানি তেল অতিরিক্ত দামে বিক্রি ও মজুদ রাখার দায়ের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা


নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর


গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি ও মজুদ রাখার অপরাধে দুই প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৯ এপ্রিল) দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ( এন এস আই) যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্বদেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজেস্ট্রেট আহমেদ আলী আদনান।


 এসময় কোনাবাড়ী থানাধীন আমবাগ ঈদগাহ মাঠ এলাকায় অবস্থিত মেসার্স তামিম এন্টারপ্রাইজকে অতিরিক্ত দামে অকটেন ও পেট্রোল বিক্রির অপরাধে ২০ হাজার টাকা এবং নতুন বাজার এলাকায় অবস্থিত মেসার্স আলী ফিলিং স্টেশনকে ২ হাজার ২৬২ লিটার অকটেন , ৩ হাজার ৩২৪ লিটার ডিজেল এবং ৯৬০ লিটার পেট্রোল মজুদ রাখার অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান। 

Leave a Reply

Your email address will not be published.