গাজীপুরে টিআরসি নিয়োগ ফেব্রুয়ারি ২০২৬ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

গাজীপুরে টিআরসি নিয়োগ ফেব্রুয়ারি ২০২৬ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি


গাজীপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ—ফেব্রুয়ারি ২০২৬ উপলক্ষে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার জনাব মোঃ শরীফ উদ্দীন। তিনি জানান, আসন্ন টিআরসি নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে পরিচালিত হবে।
নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা ও ফোর্সকে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার জোর দিয়ে বলেন, শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।


তিনি আরও উল্লেখ করেন, যারা নির্বাচিত হবেন তারা নিজেদের যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ পাবেন। তাই প্রার্থীদের পরিবারকে কোনো দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে না পড়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি, এ ধরনের অনিয়ম প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশনাও দেন।


ব্রিফিংয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.