রাজনৈতিক প্রতিহিংসায় সোশ্যাল মিডিয়ায় জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

রাজনৈতিক প্রতিহিংসায় সোশ্যাল মিডিয়ায় জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের গাজীপুর জেলার আহব্বায়ক কমিটির অন্যতম সদস্য,শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, দীর্ঘদিন জেল জুলুম, মামলা হামলায় জর্জরিত, তবুও যিনি রাজপথে ছিলেন। দুর্দিনের রাজনীতিতে করেছেন কর্মীদের কদর। যে কোন সময় কর্মীরা তার কাছে গেলেই সহযোগিতা করতেন। বিএনপি যে কোন কর্মী জামিন করানোর জন্য করেছেন সহযোগিতা। অর্ধশতাধিক মামলায় আসামি ছিলেন, তবুও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী বান্ধব নেতা হিসেবে রয়েছে ব্যাপক জনমত রয়েছে।


বর্তমানে শরিফুল ইসলাম সরকার শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছে, পেয়েছেন যথেষ্ট জনমত। আচার আচরণ, কাজকর্ম, চলাফেরাই, জনগণের সেবায় নিবেদিত প্রাণ , সারাজীবন মানুষের কথা চিন্তা করে গেছেন, তার নাম-ডাক প্রতিদিন হাজারো জনসাধারণের মুখে মুখে রটে গেছে।

এটাই সহ্য হলো না একদল কুচক্রী মহলের। শুরু করে দিলেন ষড়যন্ত্র।
সোশ্যাল মিডিয়া ফেইসবুকে ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার ও সম্মানহানি করারর জন্য একটি মহল উঠে পরে লাগে । বিষয়টি নজরের আশার পর শ্রীপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জেলা শ্রমিকদল নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম সরকার।

ভুক্তভোগী শরিফুল ইসলাম বলেন , গত কয়েকদিন ধরে ‘পারফেক্ট পুরুষ’ সহ আরও কয়েকটি ভিন্ন ভিন্ন ভুয়া ফেসবুক আইডি থেকে তার ছবি ও ভিডিও এডিট করে কুরুচিপূর্ণ পোস্ট করে সম্মান নষ্ট করার পায়তারা করছে।

সর্বশেষ রোববার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকেও ওই আইডিগুলো থেকে তার বিরুদ্ধে আপত্তিকর লেখা ও বিকৃত ছবি প্রচার করা হয়। কে বা কারা এই আইডিগুলো পরিচালনা করছে তা শনাক্ত করা সম্ভব হয়নি। মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে সামাজিকভাবে তার সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে। ভুক্তভোগীর আশঙ্কা, ভবিষ্যতে এই ধরনের অপপ্রচারের মাধ্যমে তার ব্যক্তিগত নিরাপত্তা, মান সম্মান ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় বড় ধরনের ক্ষতি করা হতে পারে।

তিনি আরও বলেন,
আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, রাজনৈতিক ও সামাজিকভাবে আমার মানহানি ক্ষুন্ন করার জন্য একটি চক্র পরিকল্পিতভাবে এই নোংরামি করছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা রাজনীতি করতে চাই প্রতিযোগিতায়।
কিন্তু কিছু কুচক্রী মহল তা প্রতিহিংসায় পরিণত করছে। এতে কারোরই ভালো হবে না। আমি সকল নেতৃবৃন্দদেরকে অনুরোধ করব আপনারা প্রতি হিংসায় কারো মান-সম্মান ক্ষুন্ন না করে, প্রতিযোগিতার মাধ্যমে রাজনীতি করুন দেশ ও জাতির কল্যাণ বয়ে আনুন

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, গাজীপুর জেলা শ্রমিকদল নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুল ইসলাম সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচারের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বিষয়টি তদন্তের জন্য সাইবার ক্রাইম ইউনিটসহ সংশ্লিষ্টদের অবহিত করা হচ্ছে। দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.