মাওনার অপহরণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

মাওনার অপহরণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার


‎আশরাফুল আলম সরকার, শ্রীপুর (গাজীপুর)


‎গাজীপুরের শ্রীপুরে মাওনার একটি অপহরণ মামলার ঘটনায় এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাজেন্দ্রপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
‎​গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ বাচ্চু মিয়া (৪৭)। তিনি শ্রীপুর থানার কেওয়া গ্রামের মৃত সবদের আলীর ছেলে।

‎​পুলিশ সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পেনাল কোডের বিভিন্ন ধারায় শ্রীপুর থানায় দায়ের করা মামলায় (মামলা নং-৩১, তারিখ: ১৬-০৪-২০২৬) বাচ্চু মিয়া এজাহারনামীয় আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১৭:৩০ ঘটিকায় রাজেন্দ্রপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎​এই মামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বে ০৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। বাচ্চু মিয়াকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এই মামলায় এ পর্যন্ত সর্বমোট ৮ জনকে গ্রেপ্তার করা হলো।

‎​শ্রীপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার অবশিষ্ট কার্যক্রম আইনানুগভাবে প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.