নজমুল হক স্টাফ রিপোর্টার,গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রাম ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। এদিন সারাদেশের ২০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের এসএসসি প্রোগ্রামে ভর্তির সুযোগ প্রদান করা হয়। যেসব আবেদনকারীর জেএসসি/জেডিসি বা অষ্টম শ্রেণি/সমমানের সনদ নেই, তারাও এ পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। ভর্তি পরীক্ষা কমিটির প্রেরিত তথ্যমতে, মোট ৬,৮২৬ (ছয় হাজার আটশ ছাব্বিশ) পরীক্ষার্থী এ বছর অংশগ্রহণ করেন।উক্ত পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং ভর্তি পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ জাফর আহাম্মদ।

Leave a Reply