দেশ ছাড়িয়ে প্রবাসেও অনন্য মিল্টন সরকার, প্যারিসে পেলেন বিশেষ সম্মাননা

দেশ ছাড়িয়ে প্রবাসেও অনন্য মিল্টন সরকার, প্যারিসে পেলেন বিশেষ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

ইউরোপের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম MIB টেলিভিশন (MIB Television)-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা লাভ করেছেন ‘সরকার ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম মিল্টন সরকার।ফ্রান্সের রাজধানী প্যারিসের কেম্পিনস্কি (Hotel Kempinski)-তে গত সোমবার এক উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ইউরোপ প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলায় পরিণত হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম মিল্টন সরকার।

​দীর্ঘদিন ধরে দেশ ও প্রবাসে আর্তমানবতার সেবায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন এস এম মিল্টন সরকার। তার প্রতিষ্ঠিত ‘সরকার ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ দেশের অসহায়, দুস্থ এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং পুনর্বাসন খাতে তার ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলো সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফুটিয়েছে। এই মানবিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ MIB টেলিভিশন কর্তৃপক্ষ তাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে।ইউরোপ প্রবাসী বাংলাদেশীদের সুখ-দুঃখের সঙ্গী এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অন্যতম আস্থার নাম MIB টেলিভিশন। চ্যানেলটির ৯ বছর পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেম্পিনস্কি হোটেলের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি এবং কৃষ্টি তুলে ধরার পাশাপাশি গুণীজনদের কাজের মূল্যায়ন করা হয়।


​সম্মাননা গ্রহণ শেষে এক আবেগঘন বক্তব্যে এস এম মিল্টন সরকার বলেন:
​”আমি সব সময় মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। মানুষের যে কোনো ভালো কাজে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই আমি প্রকৃত সুখ খুঁজে পাই। আমার এই সম্মাননা আসলে সেই সব মানুষের জন্য, যারা কষ্টের মাঝেও বেঁচে থাকার স্বপ্ন দেখে।আরও বলেন তার ফাউন্ডেশনের মাধ্যমে আগামীতে কাজের পরিধি আরও বাড়ানো হবে। বিশেষ করে যারা অর্থাভাবে পড়াশোনা করতে পারছে না, যারা উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এবং যাদের মাথার ওপর নিশ্চিত ছাদ নেই, তাদের জন্য স্থায়ী আবাসন ও বস্ত্রের সংস্থান করতে তিনি বদ্ধপরিকর। সমাজে অবহেলিত ও দুস্থ মানুষের পাশে থাকার বিষয়ে তিনি দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।


এস এম মিল্টন সরকার একজন সমাজসেবকই নন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও রাজপথে সক্রিয় ছিলেন। একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি তিনি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও সমানভাবে জনপ্রিয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, মিল্টন সরকারের মতো নিবেদিতপ্রাণ মানুষের কারণেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসা সম্ভব। সরকার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে দেশের বহু অসহায় মানুষ স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। MIB টেলিভিশনের এই মহতী উদ্যোগ এবং মিল্টন সরকারের সম্মাননা প্রাপ্তিতে প্যারিসে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

Leave a Reply

Your email address will not be published.