আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
মহান মে দিবস উপলক্ষে বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রীপুর পৌরসভার জনপ্রিয় ব্যক্তিত্ব ও মানবিক নেতা মোঃ নাসিম মোড়ল। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক বার্তায় তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা এবং সুন্দর জীবন নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
দিবসটি উপলক্ষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোঃ নাসিম মোড়ল বলেন, “আজকের এই দিনটি বিশ্বজুড়ে অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। আমি সকল শ্রমজীবী ভাই-বোনদের জানাই গভীর শ্রদ্ধা। একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে হলে শ্রমজীবী মানুষের ঘাম ও মেধার সঠিক মূল্যায়ন অপরিহার্য। আমি সবসময়ই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, আর শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আমার অবস্থান সবসময় অটুট থাকবে।”
শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত এই নেতা আরও বলেন, “জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হিসেবে আমি সবসময়ই মানুষের দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছি। শ্রমিকরা হলো দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের কর্মপরিবেশ উন্নয়ন এবং ন্যায্য পাওনা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, শ্রমিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে।”
মোঃ নাসিম মোড়ল তার বার্তায় দেশের সকল রাজনৈতিক দল ও সচেতন নাগরিকদের শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শ্রমিকদের আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানানো আমাদের জাতীয় দায়িত্ব।

Leave a Reply