লিয়াকত হোসেন রাজশাহী
নিউজিল্যান্ডের অকল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘নর্থ বেঙ্গল সোসাইটি নিউজিল্যান্ড’-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। ৩ মে ওয়েস্টার্ন স্প্রিংস গার্ডেন কমিউনিটি হলে ‘কমিউনিটি পহেলা বৈশাখ ও সাংস্কৃতিক আয়োজন’ শীর্ষক এই আনন্দঘন উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অকল্যান্ড কাউন্সিলর এবং স্থানীয় সংসদ সদস্য কার্লোস চিউং (Carlos Cheung) ও হেলেন হোয়াইট (Helen White)। প্রবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাক প্রদর্শনী, গান, নাচসহ নানা ধরনের দেশীয় সাংস্কৃতিক পরিবেশনা স্থান পায়।
পাশাপাশি ছিল সুস্বাদু দেশীয় খাবারের চমৎকার আয়োজন ও কমিউনিটি মিলনমেলা, যা প্রবাসে আবহমান বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সৌন্দর্যকে দারুণভাবে ফুটিয়ে তোলে। সবশেষে, নর্থ বেঙ্গল সোসাইটি নিউজিল্যান্ডের পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

Leave a Reply