শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় আজ সোমবার সকালে টানা বৃষ্টিত‌ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, মাওনা চৌরাস্তার মূল পয়েন্টে পানি জমে রাস্তাঘাট তলিয়ে গেছে। সিএনজি এবং অন্যান্য যানবাহন পানিতে বিকল হয়ে পড়ছে, যার ফলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকায়, সামান্য বৃষ্টিতেই প্রতিনিয়ত জলাবদ্ধতা তৈরি হয়। এর ফলে পথচারীদের ময়লা পানি পাড়িয়ে চলাচল করতে হচ্ছে, ব্যবসায়ী ও সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

৪ মে, সোমবার সকালে আরিফ নামের এক ব্যবসায়ী কাঁচাবাজার করতে এসে নোংরা পানিতে পড়ে চরম ভোগান্তিতে পড়েন। ওই পানি লেগে তার শরীরের চুলকানি শুরু হয়।

সিএনজি চালক সুজন জানান, সকালের বৃষ্টিতে মাওনা চৌরাস্তার শ্রীপুরমুখী সড়কের প্রবেশমুখে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যাতে চলাচল করায় যানবাহন এবং পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায়, সামান্য বৃষ্টিতেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে ওই এলাকার দোকানপাটে পানি ঢুকে মালামালের ক্ষতি হচ্ছে এবং যানজটও বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published.