কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও পুলিশের সাথে এমপি বাবুলের মতবিনিময়

কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও পুলিশের সাথে এমপি বাবুলের মতবিনিময়

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে মতবিনিময় সভা এবং থানা পরিদর্শন করেছেন লালমনিরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রোকন উদ্দিন বাবুল।

মঙ্গলবার (৫ মে ২০২৬) অনুষ্ঠিত এ কর্মসূচিতে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বক্কর সিদ্দিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং থানা পুলিশের সদস্যরা।

পরিদর্শনকালে এমপি রোকন উদ্দিন বাবুল থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published.