আশিকুর রহমান সবুজ,গাজীপুর জেলা প্রতিনিধি:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে শ্রীপুর নবারুণ ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ নিয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবারুণ ক্লাবের প্রধান উপদেষ্টা ও শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির সরকার। তিনি তার বক্তব্যে বলেন,
“রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি বাঙালির চেতনা, সংস্কৃতি ও মানবতার প্রতীক। নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজকে সুন্দর ও মানবিক করতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর নবারুণ ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সেলিম মোল্লা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর নবারুণ ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর নবারুণ ক্লাবের উপদেষ্টা নাছির উদ্দীন মন্ডল রাজু, উপদেষ্টা মোঃ কামরুল হাসান মিলন, সাহিত্য সম্পাদক অধ্যাপক মোঃ মজিবুর রহমান মিন্টু, মুক্তিযোদ্ধা কলেজের সহকারী অধ্যাপক মোঃ এমদাদুল হক, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, সদস্য মোঃ শাহজাহান মাস্টার, নবারুণ ক্লাবের সদস্য অ্যাড. এমদাদুল হক মাসুম এবং শ্রীপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মহসিন আহমেদ।
আলোচনা শেষে রবীন্দ্রসংগীত পরিবেশন করা হয় এবং অতিথিরা সাহিত্য ও সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply