আধুনিক ও বৈষম্যহীন শ্রীপুর গড়ার স্বপ্ন দেখছেন বিল্লাল হোসেন বেপারী

আধুনিক ও বৈষম্যহীন শ্রীপুর গড়ার স্বপ্ন দেখছেন বিল্লাল হোসেন বেপারী

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার

শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মুখে মুখে এখন একটিই নাম—শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও রাজপথের লড়াকু সৈনিক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন বেপারী।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক আস্থার প্রতীক হিসেবে।
তৃণমূলের প্রিয় মুখ ‘আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন বেপারী : ​

সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কাছে আলহাজ্ব মোঃবিল্লাল হোসেন বেপারী একজন সাদা মনের মানুষ হিসেবে পরিচিত। তার নির্বাচনী তৎপরতা শুরু হওয়ার পর থেকেই পৌর এলাকার অলিতে-গলিতে বইছে আনন্দের জোয়ার।

ভোটারদের মতে, তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, বরং বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এক অকৃত্রিম বন্ধু। শ্রীপুর পৌরবাসীর ভালোবাসা নিয়ে এগিয়ে চলা পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃবিল্লাল হোসেন বেপারী মনে করেন, নেতৃত্ব মানেই কেবল ক্ষমতা নয়, বরং সাধারণ মানুষের সেবা করার সুযোগ।

তিনি আরো জানান, তার জীবনের মূল লক্ষ্য হলো শ্রীপুর পৌরসভার গরিব, দুঃখী ও মেহনতি মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকা। তাদের অধিকার রক্ষা এবং একটি আধুনিক ও বৈষম্যহীন পৌরসভা গড়াই তার প্রধান স্বপ্ন।

Leave a Reply

Your email address will not be published.