গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরুচোর সন্দেহে আটক,গণপিটুনিতে তিনজন নিহত, ট্রাকে আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরুচোর সন্দেহে আটক,গণপিটুনিতে তিনজন নিহত, ট্রাকে আগুন

গাজীপুর প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকোর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন দিয়েছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, এলাকায় বেশ কয়েকদিন ধরে গরু চুরের ঘটনা বেড়েছে। রোববার রাতে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বাগমারা এলাকায়। এ সময় এলাকাবাসীর এটি জানতে পেরে চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলে। বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ঘিরে ধরে গণধোলাই দেয় এলাকাবাসী। এতে ওই তিন চোর নিহত হয়েছে। এরপর বিক্ষুতে জনতা চোরদের নিয়ে আসা ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয়। এতে ওই তিনজনই মারা গেছে। আরো কয়েকজন চোর ছিল তারা পালিয়ে গেছে। তাদের নিয়ে আসার টাকটি আগুন ধরিয়ে দিয়েছে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published.