কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন পুলিশ সুপার ইমন

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন পুলিশ সুপার ইমন

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

বৈষম বিরোধী আন্দোলনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জামিন পেলেন পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন। (১১ মে) বিকেল ৫টা ৪০ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানেন। তিনি জানান, আদালতের জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়।বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত হত্যা মামলায় ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এসপি তানভীর সালেহীন ইমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে মামলার রিমান্ড শুনানির জন্য ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে মামলার মূল নথি আদালতে উপস্থাপন না হওয়ায় বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি রাতে গোয়েন্দা পুলিশ রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে তাকে আটক করে।


রাজধানীর নিউমার্কেট এলাকার ১ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় নিহতের স্বজন আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published.