নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া ।
১২ মে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পরিদর্শনকালে তিনি কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন ব্যবস্থা, খাদ্য সরবরাহ, চিকিৎসাসেবা, সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় জেলা প্রশাসক কারাবন্দীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি প্রতিকারযোগ্য বিষয়সমূহ দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া বলেন, কারাগারসমূহ কেবল বন্দী রাখার স্থান নয়; বরং সংশোধন ও পুনর্বাসনের একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বন্দিদের মানবিক উন্নয়ন ও পুনর্বাসনমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর জনাব সালমা খাতুন; সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফ হোসাঈন; কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ -আল-মামুন এবং কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট কারা প্রাঙ্গণে পৌঁছলে কারা কর্তৃপক্ষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং গার্ড অব অনার প্রদান করেন।

Leave a Reply