শিক্ষা অফিসারের স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ কর্মচারীগন

শিক্ষা অফিসারের স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ কর্মচারীগন

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম-প্রহরীদের উৎসব ভাতা না দেওয়ার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন তারা।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।জানা যায়, শ্রীপুর উপজেলায় প্রায় একশত দপ্তরি কর্মরত আছে। তবে অনিয়মিত হলেও মাসিক সম্মানি ভাতা পেলেও তারা উৎসব ভাতা পায় না। একারণে ১৩ মে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিরা একত্রিত হয়ে শিক্ষা অফিসে যায়। কিন্তু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অনুপস্থিত থাকায় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ ভূঁইয়ার নিকট স্মারকলিপি দেন।

অভিযোগ রয়েছে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাব ক্লাস্টারের অর্থ, স্লিপিং এর অর্থ ও বিভিন্ন কাজে কমিশনসহ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হলেও রহস্যময় কারনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কোন ব্যবস্থা গ্রহন করেননা। ফলে প্রতিনিয়ত সংক্ষুব্ধ হচ্ছে কর্মকর্তা কর্মচারীরা।নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, “ম্যাডামের স্বেচ্ছাচারি আচরণে আমরা ত্যক্তবিরক্ত। তিনি নিজের অপকর্ম গুলো অন্যের উপর দিতে চান। কয়েকদিন আগে আমাদের হাজিরা খাতাও লুকিয়ে রেখে অহেতুক হয়রানির চেষ্টা করেছেন। তিনি আরো বলেন, গাজীপুর জেলার অন্য উপজেলার দপ্তরিরা ভাতা পেলে আমাদের দপ্তরিরা কেনো পাবেনা”?

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঁইয়া বলেন, দপ্তরিগণের দাবি উৎসব ভাতার। সরকার থেকে নির্ধারিত ভাতা প্রদান করা হলে অবশ্যই উপজেলার সকল দপ্তরিকে সেই উৎসব ভাতা দেওয়া হবে।এ ঘটনায় উপজেলার দপ্তরি কাম-প্রহরীদের মধ্যে উৎসব ভাতা নিয়ে নতুন করে আশার সঞ্চার হলেও দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published.