কয়রায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

কয়রায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

কয়রা(খুলনা) প্রতিনিধি

কয়রায় জাতিসংঘ বিশ্বখাদ্য কর্মসুচীর অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলে ঘুর্নিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসুচী ও সামাজিক সুরক্ষা কর্মসুচীকে দুর্যােগ প্রতিক্রিয়াশীল করণ কর্মসুচী বাস্তবায়নের লক্ষে প্রকল্প অবহিতকরণ সভা ২১ মে সকাল সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল বাকীর সভাপতিত্বে প্রকল্প অবহিতকরণ সভায় বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস,মেডিকেল অফিসার ডাল্টন সানা, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার,প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্যাহ আল জাবির, সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ, ইউআরসি লােকমান হােসেন,উপজেলা খাদ্য কর্মকর্তা দেব প্রসাদ ,আনসার ভিডিপি অফিসার আমেনা, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুল আহাদ, সমবার পরিদর্শক তােরাব আলী, বিআরডিবি কর্মকর্তা সঞ্জয় কুমার মন্ডল,স্বাস্থ্য পরিদর্শক এবি সিদ্দিকী, সুশীলনের উপজেলা প্রকল্প সমন্ময়কারী জাহাঙ্গীর আলম, ও মােঃ আয়ুব আলী সহ সুশীলনের কর্মকর্তা – কর্মচারী বৃন্দ। 

কর্মশালার সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published.