
আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর):
ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীপুর উপজেলার ১নং মাওনা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আগাম আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ইউপি সদস্য হাফেজ মোঃ শামীম মৃধা।
এক আগাম শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “কোরবানির ঈদ আমাদের মাঝে ত্যাগ, আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি পূর্ণ সমর্পণের বার্তা নিয়ে আসে। আনন্দের এই দিনটি আসার আগেই আমি আমার প্রাণপ্রিয় ১নং ওয়ার্ডের প্রতিটি পরিবার ও সর্বস্তরের মানুষকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেটাই হোক আমাদের মূল লক্ষ্য। ত্যাগের এই উৎসব যেন আমাদের সবার জীবনে সুখ, শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে।”
শুভেচ্ছা বার্তার পরিশেষে, তিনি সবাইকে আগাম ঈদ মোবারক জানান এবং উৎসবের দিনগুলোতে চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ব্যাপারে এখন থেকেই সচেতন হওয়ার আহ্বান জানান।

Leave a Reply