
আশিকুর রহমান সবুজ, গাজীপুর প্রতিনিধি
পবিত্র ঈদ উপলক্ষে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার-এর পক্ষ থেকে তেলিহাটি ইউনিয়নবাসীসহ সর্বস্তরের জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা মুহাঃ সোহেল রানা। তিনি তেলিহাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।
এক শুভেচ্ছা বার্তায় মুহাঃ সোহেল রানা বলেন, “শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আমাদের শ্রদ্ধাভাজন নেতা মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার এর পক্ষ থেকে আমি তেলিহাটি ইউনিয়নের সর্বস্তরের জনগণ, মা-বোন, যুবসমাজ ও প্রিয় সহযোদ্ধাদের পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ আমাদের মাঝে শান্তি, সৌহার্দ্য ও ত্যাগের মহিমা নিয়ে আসে।”
তিনি আরও বলেন, “সাম্যের কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা বুকে ধারণ করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে, তা বেগবান করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আক্তারুল আলম মাস্টার ভাইয়ের নির্দেশনায় তেলিহাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে।”
শুভেচ্ছা বার্তায় মুহাঃ সোহেল রানা তেলিহাটি ইউনিয়নের প্রতিটি ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং সবার সুখ, সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করে ‘ঈদ মোবারক’ জানান।

Leave a Reply