লাকসাম রেলওয়ে স্টেশনে বিশেষ তল্লাশি অভিযান

লাকসাম রেলওয়ে স্টেশনে বিশেষ তল্লাশি অভিযান

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি


নিরাপত্তা নিশ্চিতে কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশনে বিশেষ তল্লাশি অভিযান পরিচলন করা হয়েছে।সারাদেশের সার্বিক পরিস্থিতি এবং সাম্প্রতিক বিচ্ছিন্ন ঘটনাগুলোর প্রেক্ষাপটে লাকসাম রেলওয়ে স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।

অভিযান পরিচালনাকালে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর এর সার্বিক উপস্থিতিতে সন্দেহভাজন ব্যক্তিদের শরীর, পকেট এবং সাথে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। একই সাথে স্টেশনে অবস্থানরত যাত্রী ও সাধারণ মানুষকে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি এবং যেকোনো ধরনের অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে এ ধরনের সতর্কতামূলক ও নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে বলেন রেলওয়ে স্টেশনের ইনচার্জ রাজীব চন্দ্র কর।

Leave a Reply

Your email address will not be published.