উলিপুরে বজরা ইউপি’তে চাল লুটপাটের অভিযোগ, ট্যাগ অফিসার ও প্যানেল চেয়ারম্যানকে ঘিরে উত্তেজনা-

উলিপুরে বজরা ইউপি’তে চাল লুটপাটের অভিযোগ, ট্যাগ অফিসার ও প্যানেল চেয়ারম্যানকে ঘিরে উত্তেজনা-

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ-

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়নের ট্যাগ অফিসার ও এক প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী ও সাধারণ মানুষ। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বিতরণ কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, প্রকৃত কার্ডধারীদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে চাল আত্মসাৎ করা হয়েছে। অনেক উপকারভোগী নির্ধারিত পরিমাণ চাল পাননি বলেও দাবি করেছেন।

ভুক্তভোগীরা জানান, তালিকাভুক্ত হয়েও অনেকে চাল পাননি। আবার কিছু ব্যক্তির নামে একাধিকবার চাল উত্তোলনের অভিযোগও রয়েছে। এ ঘটনায় ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও প্যানেল চেয়ারম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published.