
স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ-
বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজারহাট উপজেলা শাখার এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) এড.শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন,দেশের উন্নয়ন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অনবদ্য অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন,দেশের এই ক্রান্তিলগ্নে জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনকে বুকে ধারণ করেই নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে রাজারহাট উপজেলা বিএনপি সদস্য সচিব শহীদুল ইসলাম,যুগ্ন আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন,নজরুল ইসলাম,সাবেক উপজেলা বিএনপির সভাপতি ডা: ওয়াহেদ রফিক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply