
নজমুল হক, গাজীপুর
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর জেনেটিক রিসোর্সেস অ্যান্ড সিড (জিআরএস) বিভাগ আমন-২০২৬ মৌসুম উপলক্ষে সোমবার ৮ জুন ব্রিডার বীজ বিতরণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিডার বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন আফসারী খানম, মহা পরিচালক ব্রি ও অতিরিক্ত সচিব কৃষি মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. রফিকুল ইসলাম , পরিচালক গবেষণা,এবং ড. আমিনুল ইসলাম পরিচালক প্রশাসন ও সাধারণ সেবা।
এ সময় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর তেলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. মনজুরুল কাদের, ব্রি পরিচালনা পর্ষদের সদস্য মো. গোলাম সোবহানী, ব্রি বিজ্ঞানী সমিতির সদস্য সচিব ড. মোহাম্মদ হাবিবুর রহমান মুকুল, ব্রি’র বিভিন্ন বিভাগের প্রধান এবং জিআরএস বিভাগের বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিআরএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মীর শরফ উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন জিআরএস বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়দ মো. হারুনুর রশীদ।
আমন-২০২৬ মৌসুমে জিআরএস বিভাগ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)সহ মোট ৪৬৫টি বীজ ডিলারের মধ্যে ৯৭ টন ব্রিডার বীজ বিতরণ করবে। এরই মধ্যে ব্রি বিএডিসিকে ৪২ টন ব্রিডার বীজ সরবরাহ করেছে। অবশিষ্ট ৫৫ টন ব্রিডার বীজ ৪৬৪টি বেসরকারি বীজ ডিলারের মধ্যে বিতরণ করা হবে। প্রাপ্ত ব্রিডার বীজ ব্যবহার করে বীজ ডিলাররা আমন মৌসুমে ফাউন্ডেশন বীজ উৎপাদন করবেন। ব্রি’র এ ব্রিডার বীজ বিতরণ কার্যক্রম আগামী ১৫ জুন ২০২৬ পর্যন্ত চলবে।

Leave a Reply