বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ১৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন সভাপতি অধ্যাপক আনিছুর, সম্পাদক ডঃতালেব

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ১৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন সভাপতি অধ্যাপক আনিছুর, সম্পাদক ডঃতালেব

নজমুল হক,গাজীপুর


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ২০২৬–২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোঃ আনিছুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মোঃ আবু তালেব।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ মন্ডল ও অধ্যাপক আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন তালুকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান, দপ্তর ও প্রচার সম্পাদক অধ্যাপক ড. মোঃ এ কে এম আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মোঃ মাহফুজুর রহমান, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক সহযোগী অধ্যাপক সাকিবা ফেরদৌসী।


এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. রাফসান মাহমুদ, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সোবাহান, সহকারী অধ্যাপক মোঃ সাব্বির হোসেন, প্রভাষক মোঃ মোরছালিনুর রশিদ, প্রভাষক মোঃ আনিসুর রহমান এবং প্রভাষক মোছাঃ জারিন তাসনীম মুনিফা। নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব, গণতান্ত্রিক, গবেষণামুখী ও সহমর্মিতাপূর্ণ একাডেমিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সমাজের পেশাগত মর্যাদা সংরক্ষণ, গবেষণা কার্যক্রম গতিশীল করা এবং সামগ্রিক একাডেমিক উন্নয়নে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষক সমাজের আস্থা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বাউবিকে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক, গবেষণানির্ভর ও মানবিক বিশ্ববিদ্যালয় হিসেবে এগিয়ে নিতে সকল শিক্ষককে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহলের পক্ষ থেকে নবগঠিত এই কার্যনির্বাহী পরিষদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, নতুন এই নেতৃত্বের হাত ধরে বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published.