‎ভেড়ামারায় গভীর রাতে অভিযান: অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রাক-পে-লোডার জব্দ, জরিমানা

‎ভেড়ামারায় গভীর রাতে অভিযান: অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রাক-পে-লোডার জব্দ, জরিমানা

মাহমুদুল হাসান চন্দন


‎কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তলদেশ থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু পরিবহনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

‎৯ জুলাই গভীর রাতে জিকে পাম্প হাউস সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মালিকানাধীন উন্মুক্ত স্থানে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানের নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে পদ্মা নদীর তলদেশ থেকে অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন করে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় জমা রাখছিল। গভীর রাতে সেখান থেকে পুনরায় বালু উত্তোলন ও ড্রাম ট্রাকে করে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সেখানে আকস্মিক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের হাতেনাতে প্রমাণ মেলায় একটি ড্রাম ট্রাক এবং একটি পে-লোডার (Pyloader) জব্দ করা হয়। একই সাথে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জড়িতদের ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, সরকারি সম্পত্তি রক্ষা, পরিবেশ দূষণ রোধ এবং জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এই ধরণের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published.