
নজমুল হক, গাজীপুরঃ
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) এবং যুক্তরাষ্ট্র সরকারের ‘ফিড দ্য ফিউচার ইনোভেশন ল্যাব ফর সিরিয়ালস (Feed the Future Innovation Lab for Cereals)’ কর্মসূচির যৌথ উদ্যোগে ‘সিরিয়ালস ল্যাব-ব্রিঃ ধানের তাপ সহনশীলতা ও অক্সিজেনবিহীন অঙ্কুরোদাম বিষয়ক অগ্রাধিকার (Cereals Lab-BRRI: Heat Tolerance and Anaerobic Germination Priority of Rice)’ প্রকল্পসমূহের প্রারম্ভিক এবং পরিকল্পনা কর্মশালা ১৪ জুলাই মঙ্গলবার গাজীপুরস্থ ব্রি সদর দপ্তরের প্রশিক্ষণ কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে এ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম, টেক্সাস এএন্ডএম বিশ্ববিদ্যালয়ের এইচএম বিচেল রাইস চেয়ার অধ্যাপক ড. মাইকেল থমসন এবং রাইস জেনেটিক্স ও জিনোমিক্স বিভাগের অধ্যাপক ড. এনডাং সেপটিনিংসি। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের চিফ সাইন্টিফিক অফিসার এবং প্রধান ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার চিফ সাইন্টিফিক অফিসার এবং প্রধান ড. মোহাম্মদ এখলাছুর রহমান। কর্মশালায় ব্রির সকল বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট বিজ্ঞানীবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় ‘সিরিয়ালস ল্যাব-ব্রিঃ তাপমাত্রা অগ্রাধিকার প্রকল্প (Cereals Lab-BRRI: Heat Priority Project)’ এবং ‘সিরিয়ালস ল্যাব-ব্রি: অক্সিজেনবিহীন অঙ্কুরোদাম অগ্রাধিকার প্রকল্প (Cereals Lab-BRRI: Anaerobic Germination Priority Project)’ বিষয়ে প্রকল্প পরিকল্পনা, কার্যপরিধি ও ব্রির অগ্রগতি বিষয়ে উপস্থাপনা প্রদান করা হয়। একই সাথে এসব প্রকল্পের বৈশিষ্ট্য শনাক্তকরণ, যাচাইকরণ, স্থানান্তর পরিকল্পনা, বাস্তবায়ন ও সম্প্রসারণ কৌশল বিষয়ে বিস্তারিত উপস্থাপনা প্রদান করা হয় এবং দুটি প্রকল্পের উপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

Leave a Reply