
শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।
রাজধানীর উত্তরার জসিমউদ্দীন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে, দৈনিক আমাদের দর্পণ, গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিহতরা হলেন সাংবাদিকরা হলেন, দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকা’র সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকা’র সাংবাদিক সাকিবুল হাসান।
প্রত্যক্ষদর্শীদের জানান গত রাতে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে মোটরসাইকেল করে বাসায় ফেরার পথে উত্তরার জসিমউদ্দীন এলাকায় একটি বাসের ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে তাঁদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
(১৬’ই জুলাই ২০২৬) বৃহস্পতিবার, দৈনিক আমাদের দর্পণ এর সম্পাদক ও প্রকাশক মোঃ আতিকুর রহমান (এলএলবি) গভীর শোক প্রকাশ করে বলেন। »“সাংবাদিক রবিউল আলম রাজু ও সাকিবুল হাসানের অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতি। তাঁরা পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। তাঁদের এই অকাল প্রয়াণে সাংবাদিক সমাজ হারালো দুই নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে। দুই সাংবাদিকের অকাল বিদায় শুধু দুটি পরিবারের নয়, সমগ্র সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে যেন আর কোনো পরিবার এভাবে প্রিয়জন হারানোর বেদনা বয়ে না বেড়ায়, সে লক্ষ্যে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। আজ দুটি কলম থেমে গেছে, নিভে গেছে দুটি সম্ভাবনাময় প্রাণ। তাঁদের শূন্যতা শুধু পরিবার বা সহকর্মীদের নয়, সমগ্র সাংবাদিক সমাজ দীর্ঘদিন অনুভব করবে। তাঁদের কর্ম, সততা ও পেশার প্রতি দায়বদ্ধতা স্মরণীয় হয়ে থাকবে।
দৈনিক আমাদের দর্পণ, এর পক্ষ থেকে মরহুম সাংবাদিক, রবিউল আলম রাজু এবং সাকিবুল হাসান উনাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
দোয়া করি, মহান আল্লাহ তা’য়ালা তাঁদের সকল গুনাহ ক্ষমা করে তাদেরকে, জান্নাতের সর্বোচ্চ মোকাম জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য
শক্তি দেন, আমিন।
মোঃ আতিকুর রহমান (এলএলবি)
সম্পাদক ও প্রকাশক
দৈনিক আমাদের দর্পণ।

Leave a Reply